সম্প্রতি 'সাপ্তাহিক অন্যনিষাদ' পত্রিকায় প্রকাশিত হল পেরুর কবি হাভিয়ের সোলোগুরেনের কবিতা, অনুবাদ আমার করা।
কবি: হাভিয়ের সোলোগুরেন
দেশ: পেরু
ভাষা: স্প্যানিশ
কবি-পরিচিতি: লিমার
উনিভেরসিদাদ নাশিওনাল মাইওর দে সান মারকোস থেকে তিনি ইস্পানিক সাহিত্যে ডক্টরেট করেছেন। 'এদিসিয়োনেস দে লা রামা ফ্লোরিদা'
পত্রিকার সম্পাদক ছিলেন ১৯৫৯ থেকে ১৯৭২ পর্যন্ত। ৫০এর প্রজন্মের আন্দোলনের প্রতিনিধিত্ব
করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কবিতার বই: 'দেবালো দোরমিদো' (ওকে ঘুমোতে দিন),
'বাহো লোস ওহোস দেল
আমোর' (ভালবাসার চোখের নীচে) এবং 'ফোলিওস দেল এনামোরাদো ই লা মুয়েরতে' (প্রেমার্ত ও
মৃতের বই)।
কবিতা: গাছ, তুমি যন্ত্রণাদায়ক বজ্রপাত (মূল কবিতা: আর্বোল
কে এরেস উন পেনোসো রেলামপাগো)
অনুবাদক: মৈনাক আদক
গাছ, তুমি যন্ত্রণাদায়ক
বজ্রপাত,
তোমার কেড়ে নেওয়া বাতাস
যেন এক অগ্নিসম বিষয়,
নিশাচর জলের মাঝে আলোর
অরণ্য;
আমাকে কি বলতেই হবে, আমার জন্য একটি ভারী মণি
আমার হৃদয়ে নির্ণীয়মান, একটি গাছের পাতা
যা নক্ষত্রের মতো বিদীর্ণ
করে রক্তের আশ্রয় ?
উপেক্ষা করি আরও এক
স্থবির গল্প
শান্ত বা গভীর, উপেক্ষা
করি আরও একটি দূরবর্তী পদক্ষেপ,
আমার বুকের শ্বাসপ্রশ্বাসের
চেয়েও পরিস্কার ছিল সে ঢেউ ।
ওরা জানে, আমি জীবিত,
মেঘপুঞ্জ,ওরা জানে, আমি গান গাই
সন্ধ্যার বিভ্রান্তিকর
মহিমায়, একা ।
ওরা জানে, আমি জীবিত,
স্বর্গ আমায় শক্ত করে বাঁধে,
জেদের বশে লুকিয়ে থাকা
আমার কপাল
শূন্য আলোর মতো পড়ে
যাবেই মূর্তির পাদদেশে ।
No comments:
Post a Comment