গৌরচন্দ্রিকা :
কবিতা লেখার কথা ছিল না আমার
। ভাবিইনি কখনো তেমনভাবে । তবে ছোট থেকে জলরঙে ছবি আঁকতাম । তাতে মনের কোণে জমে থাকা
দুঃখটুঃখ থাকলে উড়ে যেতো । সাথে ছিল আমার অন্তর্মুখীনতা আর বই পড়ার তীব্র নেশা । এসব
দেখে বাবা আমার ঘরটাকে লাইব্রেরী বানিয়ে দিলেন । কলেজে যাওয়ার সময় থেকে শুরু হলো বইয়ের
সাথে আর বইয়ের মাঝে বাস । এর মধ্যে চোখে কিছু সমস্যা দেখা দেওয়ায় আঁকিয়ে হওয়ার স্বপ্ন
জলাঞ্জলি দিয়ে বইয়ের রাজ্যে ডুব দিলাম, আঁকা বন্ধ করলাম না, এখনো সুযোগ পেলেই পেনসিল
আর তুলি নিয়ে বসে পড়ি । ঘোরার সুবাদে কিছু ভ্রমণকাহিনী লিখে মকশো করা শুরু করেছিলাম
। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একদিন বন্ধু অভীক যখন লিটলম্যাগ করার প্রস্তাব
দিল, চমকে উঠলাম, দুরু দুরু বক্ষে কিছু অণুগল্প নিয়ে লেখা শুরু করলাম । পাঠকের প্রতিক্রিয়া
দেখে উৎসাহ জাগল । তারপর প্রায় দশ বছর হয়ে গেল । কবিতা পাক্ষিক, কবিতা সীমান্ত, তথ্যকেন্দ্রর
মতো পত্রিকায় লেখা বেরোতে থাকল । ফরাসী আর স্প্যানিশ ভাষার চর্চা শুরু করলাম । ভাষা
আজ আমার পেশা, তার সাথে এই দুই ভাষায় বিভিন্ন দেশে লেখালেখি, বাংলায় অনুবাদ । তাই সবসময়
আর বাংলা পত্রপত্রিকায় লিখে উঠতে পারি না, লেখা চলতে থাকে মনে... মাতৃভাষা মায়ের মতোই
ছেয়ে আছে আমার মননে, হৃদয়ে, সর্বাঙ্গে...
No comments:
Post a Comment